মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী

গেজেট ডেস্ক

আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না। যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ লাখ ডোজ টিকা আসবে বলেও জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন