মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে নয় জন এবং উপসর্গ নিয়ে এক জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় অপর এক জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া ১১ জনের মধ্যে রাজশাহীর চার জন, নাটোরের চার জন, নওগাঁর দু’জন, কুষ্টিয়ার একজন।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৬ জন। বর্তমানে হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৩৩০ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন