গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ

গেজেট প্রতিবেদন

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের সংস্কার হবে। এই সরকারকে আমরা একটি প্রতারক সরকার বলতে পারি। একটি বিশ্বাসঘাতক সরকার বলতে পারি। যারা এই দেশের জনগণের সঙ্গে, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে, হাজারো শহীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গ্যাস-বিদ্যুতের জন্য কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। চাদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। তিনি বলেন, তোমাদেরকে (বিএনপি) ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়।

এনসিপির আহ্বায়ক বলেন, মাত্র পাঁচ মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার। আমরা ২০০১ থেকে ২০০৬ সালের ইতিহাস জানি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন