শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

গেজেট প্রতিবেদন

বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীসহ ঢাকা বিভাগের আশপাশের বিভিন্ন জেলা থেকে দলে দলে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন। জুমার নামাজের পর মিছিলে মিছিলে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নামে।

অনেক নেতাকর্মী লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। লাল টুপি মাথায় হাজারও নেতাকর্মীর করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরা এলাকা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরও সব আয়োজন শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শ্রমিক সমাবেশে স্মরণকালের মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি।

জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। তিনি বলেন, সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলোর কল-কারখানা থেকেও শ্রমিকরা ঢাকায় আসছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন