বৃহস্পতিবার । ২৩শে এপ্রিল, ২০২৬ । ১০ই বৈশাখ, ১৪৩৩

‘প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে’

গেজেট প্রতিবেদন

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে জটিলতা নিরসনে সরকারকে আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টা ২২ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসুবক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে জামায়াত আমির লেখেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার বিষয়ে আমাদের কাছে অনেকেই প্রতিকার চেয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।

তিনি লেখেন, আমরা সরকারকে আহ্বান জানাব, আমাদের রেমিট্যান্সযোদ্ধাদের এই অতি জরুরি বিষয়টির দিকে যেন শিগগিরই নজর দেওয়া হয় এবং সমস্যার আশু সমাধান করা হয়।

শফিকুর রহমান আরও লেখেন, প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, ইনশাআল্লাহ। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।

সবশেষ প্রবাসী ভাই-বোনদের প্রতি দোয়া, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন জামায়াত আমির।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন