রবিবার । ২৯শে মার্চ, ২০২৬ । ১৫ই চৈত্র, ১৪৩২
সংসদে বিরোধীদলীয় নেতা

ইনসাফের ভিত্তিতে সংসদ চললে দেশেও ইনসাফ প্রতিষ্ঠিত হবে

গেজেট প্রতিবেদন

জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি রবিবার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে ধন্যবাদ জানিয়ে এই আশা প্রকাশ করেন।

এ সময় বিরোধীদলীয় নেতা ডেপুটি স্পিকারের বক্তব্যে পবিত্র কোরআনের আয়াত ও খলিফা আবু বকর (রা.)-এর উদ্ধৃতি তুলে ধারায় ধন্যবাদ জানান। তাকে সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন বিরোধীদলীয় নেতা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন