বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল : জামায়াত আমির

গেজেট প্রতিবেদন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধীদল জনগণের কল্যাণে কাজ করে একটি উদাহরণ তৈরি করবে। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুঃস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এ সময় ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘দেশের ওপর কোনও আধিপত্যবাদ চাপানো হলে আমরা তা মেনে নেব না।’ তিনি উল্লেখ করেন, অতীতের মতো বাংলাদেশের জনগণের জন্য চীনের দেওয়া সহায়তা হাইজ্যাক করা হয়েছে, তবে আশা করেন ভবিষ্যতে চীন আরও বেশি মানুষের পাশে দাঁড়াবে।

তিনি তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে দল যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন