বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ডেপুটি স্পিকারের বিষয়টি জুলাই চার্টারের সঙ্গে সংশ্লিষ্ট। এভাবে ডেপুটি স্পিকার নিতে চাই না। বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে ১১ দলের সংসদীয় বৈঠকে এ কথা বলেন তিনি।
জামায়াত সেক্রেটারি বলেন, ‘অধিবেশন শুরু হলে সংস্কার ও জুনাই সনদ নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। এভাবে ডেপুটি স্পিকার নিতে চাই না। জুলাই সনদের প্রশ্ন আগে নিষ্পত্তি হতে হবে।’
এর আগে সকালে বৈঠকে বসে সংসদে ১১ দলীয় জোটের এমপিরা। সংসদে তারা কী ভূমিকা পালন করবেন এসব বিষয়ে বৈঠকে আলোচনা চলছে।
খুলনা গেজেট/এএজে

