বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা বলেছেন, নারীদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী বিভাগ। তাই ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
নুরুন্নেসা সিদ্দিকা বলেন, মুসলিম উম্মাহর কল্যাণের পাশাপাশি দেশের সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে মহিলা জামায়াত কাজ করে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশের বিভিন্ন অঙ্গনের রাজনৈতিক নেতাকর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, উদ্যোক্তা প্রমুখ।
খুলনা গেজেট/এএজে

