নির্বাচন নিয়ে নানা অনিয়ম থাকা সত্ত্বেও দেশের বৃহত্তর স্বার্থে সরকারের সঙ্গে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২ মার্চ) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ইরানের প্রতি ইসরাইলের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হামলার দাবানল পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে।
অনুষ্ঠানে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, পবিত্র রমজান মাসেও নারীদের ধর্ষণ ও নানাবিধ সহিংসতা বন্ধ হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
খুলনা গেজেট/এমএনএস

