জুলাই গণহত্যা ও গুমের বিচার প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদারকির লক্ষ্যে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১ মার্চ) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসে সংঘটিত গণহত্যা ও গুমের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটি বিচার প্রক্রিয়ার অগ্রগতি, তদন্তের স্বচ্ছতা এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়গুলো নিয়মিতভাবে পর্যালোচনা করবে।
জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি
প্রধান
হাসনাত আব্দুল্লাহ।
উপ-প্রধান
মুজাহিদুল ইসলাম শাহীন।
সদস্য
কাজী রাইসুল ইসলাম (জুলাই আহত যোদ্ধা)।
শারমিন সুলতানা (শহীদ জুয়েল এর বোন)।
জাহিদ হাসান (গুম হওয়া পরিবারের সদস্য)।
মো. মাহবুব আলম।
অ্যাডভোকেট খন্দকার রাকিব।
অ্যাডভোকেট ওমর ডালী।
অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার।
অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী।
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
অ্যাডভোকেট হুমায়রা নূর।
তামিম আহমেদ।
আরমান হোসাইন।
খুলনা গেজেট/এনএম

