শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের পক্ষে ডুমুরিয়ার ভোট পুনর্গণনার আবেদন

গেজেট প্রতিবেদন

খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে ডুমুরিয়া উপজেলার ভোট পুনর্গননা ও বাতিল ভোট পুন:পরীক্ষার আবেদন করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রার্থীর পক্ষে তার নির্বাচনি এজেন্ট মিয়া গোলাম কুদ্দুস খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকারের কাছে এ আবেদন করেন।

রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, আমি জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনীয় ঐক্য সমর্থিত খুলনা-৫ এর দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনি এজেন্ট। খুলনা-৫ আসনের অন্তর্গত ডুমুরিয়া উপজেলার ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সঠিকভাবে বৈধ ব্যালট পেপার গণনা না করে ও সম্পূর্ণ অন্যায়ভাবে দাঁড়িপাল্লা প্রতীকের বৈধ ব্যালট পেপার বাতিল করে গণনা বহির্ভূত রেখে গণনা করায় প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবী তুলনায় সামান্য ভোটের ব্যবধানে আমাকে পরাজিত করা হয়েছে।

তিনি আরও বেলন, আমার পোলিং এজেন্টদের আপত্তি সত্বেও প্রিজাডিং অফিসাররা বৈধ ব্যালট পেপার পুনঃগণনা করেননি ও বাতিল ভোটগুলো পুনঃপরীক্ষা করেননি। আমার বিশ্বাস বৈধ ব্যালট পেপারগুলো পুনঃগণনা ও বাতিলকৃত ভোটগুলো পুনঃপরীক্ষা করে একত্রে পুনঃগণনা করলে আমি বিজয় লাভ করব। ন্যায় বিচারের স্বার্থে নির্বাচনি এলাকা খুলনা-৫ আসনের অন্তর্গত ডুমুরিয়া উপজেলার সকল কেন্দ্রের বৈধ ব্যালট পেপার পুনঃগণনা ও বাতিল ভোট পুনঃপরীক্ষা করে পুনঃগণনার দাবি জানাচ্ছি।

আবেদনকারী মিয়া গোলাম কুদ্দুস বলেন, অফিস ছুটির দিন হওয়ায় রিটার্নিং কর্মকর্তার সাথে মোবাইলে কথা বলে তার প্রতিনিধির কাছে আবেদনটি জমা দেওয়া হয়েছে। তিনি সীলমোহর দিয়ে আবেদনটি রিসিভ করেছেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন