রবিবার । ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৯ই ফাল্গুন, ১৪৩২

সিদ্ধান্ত বদল, কালই শপথ নিচ্ছে জাপা

গে‌জেট ডেস্ক

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের বিষয়ে সিদ্ধান্ত বদলেছে জাতীয় পার্টি (জাপা)। আগামীকাল বুধবার দলটির ১১ সংসদ সদস্য শপথ নিতে যাচ্ছেন।

ফেনী-৩ আসন থেকে নবনির্বাচিত জাপার সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, বুধবার আমরা শপথ নেব।’

তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ১১ এমপি একসঙ্গে শপথ নেবেন।

শপথ পরে নেওয়ার কথা জানানোর পর আবার সিদ্ধান্ত পরিবর্তন হলো কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এবার অনেক কষ্ট করে এমপি হতে হয়েছে। শপথ কেন নেব না।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন