বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

কলারোয়ায় ৩টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

সাতক্ষীরা প্রতিনিধি

বিভিন্ন অনিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রবিবার (৫ এপ্রিল) বিকেলে আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার কলারোয়ায় তিনটি ক্লিনিক ও দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—গয়ড়া বাজারের ডা. রমজান আলীর আছিয়া মেমোরিয়াল ক্লিনিক, ডা. কবিরুল ইসলামের মায়ের হাসি ক্লিনিক, কলারোয়া পৌর সদরের জনসেবা ক্লিনিক এবং গরু হাটখোলা মোড়ের দুটি ডায়াগনস্টিক সেন্টার।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগ ও বৈধ কাগজপত্র না থাকায় এসব প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন