বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট

পাটকেলঘাটা প্রতিনিধি

তালা উপজেলার ৩৭টি কমিউনিটি ক্লিনিক ও ২টি উপস্বাস্থ্য কেন্দ্র এর ওষুধ সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। কয়েক মাস যাবৎ নির্দিষ্ট কয়েকটি রোগের ওষুধ পাচ্ছে না চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।

জানা যায়, তালা উপজেলার ১২টি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক সংখ্যা রয়েছে ৩৭ টি ও ২টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। কিন্তু এসব প্রতিষ্ঠানে কয়েক মাস যাবৎ ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিদিন দূর দুরন্ত থেকে অসহায় মানুষগুলো সংশ্লিষ্ট এলাকার কমিউনিটি ক্লিনিকে আসে বিভিন্ন রোগের চিকিৎসা নিতে। বিশেষ করে গর্ভবতী মা ও বৃদ্ধরা বেশি হয়রানির শিকার হচ্ছে। জ¦র, সর্দি, কাশি, পেটের পীড়াসহ নারীদের বিভিন্ন রকম রোগের চিকিৎসা সহ ওষুধ সরবরাহ করা হয় কমিউনিটি ক্লিনিক থেকে।

বর্তমানে সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগীরা জানিয়েছে, আমরা গত কয়েক মাস ধরে ওষুধ না পেয়ে ফিরে যেতে হচ্ছে। সেখানে দায়িত্বরত চিকিৎসকের কাছে গেলে তারা বলেন, আমাদের কাছে ওষুধ সরবরাহ এখন নেই।

এ বিষয়ে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের জয়ন্ত ও আজিজুর রহমান বলেন, “ক্লিনিক গুলোতে যে ওষুধ দেয়া হয় মোটামুটি গ্রামের মানুষগুলো অনেক উপকৃত হত। গত ২-৩ মাস যাবৎ সরকার থেকে আর ওষুধ দেওয়া হচ্ছে না।”

খেরশা ইউনিয়নের মুড়াগাছার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছে, গ্রামের অসহায় দুঃস্থ মানুষ যাদের অনেকেরই ঠিকমতো ওষুধ কেনা সম্ভব হয় না। সেসব মানুষ কমিউনিটি ক্লিনিকে গিয়ে সরকারি ওষুধ নিয়ে ছোটোখাটো রোগ থেকে মুক্তি পায়।

এ বিষয় নিয়ে তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জ্যোতিময় সরকার বলেন, “আমি দুই মাস ভারপ্রাপ্ত হিসেবে রয়েছি। এসময় ক্লিনিক গুলোর জন্য কোনো ওষুধ পাইনি। তবে গত মাসের শেষ জেলা সমন্বয় মিটিংয়ে আমি পোশাক ফুরিয়ে গেছে এ কথা জানিয়েছি।”

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “এ বিষয়টা আসলে আমি জানি না। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা করব।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন