বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে বিপ্লব ঘোষ (৩৬) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুল-মধুসূদনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব ঘোষ একই গ্রামের দুলাল ঘোষের মেজো ছেলে ও দুই সন্তানের জনক।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পরে মুকুন্দপুর গ্রামের বিক্রিত একটি গাছের ডাল কাটতে গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত প্রক্রিয়া শেষে পারিবারিক সিদ্ধান্তে মরদেহ শ্রীধরকাটি শ্মশানে দাহ করা হয়েছে। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন