শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

মাতৃভাষা দিবসে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগর প্রতিনিধি

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

শ্যামনগর উপজেলা প্রসাশনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদ হোসাইন, উপজেলা জাময়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোলাইমান কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তৌহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান প্রমুখ।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন