শুক্রবার । ১০ই এপ্রিল, ২০২৬ । ২৭শে চৈত্র, ১৪৩২

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গে দুই নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এবং সোমবার রাত সাড়ে ৮ টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তারা দু’জন মারা যান।

এনিয়ে, জেলায় ৮ সেপ্টেম্বর পর্যন্ত করেনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩০ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৮৬ জন।

মৃত ওই নারীরা হলেন সাতক্ষীরার তালা উপজেলা সদরের নুর আলী সরদারের স্ত্রী করোনা আক্রান্ত ফজিলা খাতুন (৬৫)। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সদর উপজেলার গোয়ালপোতা গ্রামের রাখাল চন্দ্র গাইনের স্ত্রী তরঙ্গীনী গাইন (৪৮)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন তালা উপজেলা সদরের নুর আলী সরদারের স্ত্রী ফজিলা খাতুন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাত ১ টা ২০ মিনিটে তিনি মারা যান।

এদিকে, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সদর উপজেলার গোয়ালপোতা গ্রামের রাখাল চন্দ্র গাইনের স্ত্রী তরঙ্গীনী গাইন গত ২ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই দুই নারীর লাশ দাফন ও সৎকারের অনুমতি দেয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনের বলা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন