মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

লোহাগড়ায় লেগুনার চাপায় প্রাণ গেল যুবকের

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় লেগুনার চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার(২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে যশোর-কালনা মহাসড়কের কচুবাড়িয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মামুন (২৬)। সে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ডৌয়াতলা গ্রামের বকতিয়ার কাজীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে কাজ শেষে মোটরসাইকেল চালক মামুন ও তার বন্ধু শাকিল শেখ বাড়ি ফিরছিল। তারা যশোর-কালনা মহাসড়কের কচুবাড়িয়া এলাকায় পৌঁছালে সাইড দিতে গিয়ে অপর মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে সড়কের ওপর পড়ে যায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি লেগুনা মামুনের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে মামুন গুরুতর আহত হয়। এলাকাবাসী গুরুতর আহত মামুন ও শাকিলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

অপর আহত শাকিলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন