মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

মেহেরপুর সীমান্তে একই পরিবারের চারজনকে ফেরত পাঠাল বিএসএফ

গেজেট প্রতিবেদন

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ একই পরিবারের চারজনকে পুশ ব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫ নং এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে এদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র কাছে হস্তান্তর করে।

ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন- চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ধরড়া গ্রামের রতন হোসেন, তার স্ত্রী রাবেয়া আক্তার, মেয়ে হাবিবা খাতুন এবং শিশু পুত্র ইমাম হোসাইন।

ফেরত আসা রতন হোসেন জানান, ২০২২ সালের অক্টোবর মাসে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যায়। সেখানে রাজিমিস্ত্রির কাজ করতেন। কয়েকদিন আগে তাদেরকে ভারতীয় পুলিশ আটক করে বিএসএফর কাছে হস্তান্তর করে।

বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্প ইন্সেপেক্টর ধর্মেন্দর কুমার পান্ডের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বেঠকে ৪ বাংলাদেশিকে ক্যাম্পে নিয়ে আসা হয়। পুলিশের মাধ্যমে তাদের নাম ঠিকানা নিশ্চিত হয়ে পরিবারের কাছে ফেরত পাঠানো হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন