বুধবার । ১৫ই এপ্রিল, ২০২৬ । ২রা বৈশাখ, ১৪৩৩

পানি মিশিয়ে পেট্রোল বিক্রি, লাখ টাকা জরিমানা

গে‌জেট ডেস্ক

পেট্রোলের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির অপরাধে মেহেরপুরের গাংনীর হোসেন ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৯ নভেম্বর) সকালে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, মঙ্গলবার সকালে কয়েকজন মোটরসাইকেল মালিক মেসার্স হোসেন স্টেশন থেকে পেট্রোল কেনেন। এ সময় পেট্রোলের মধ্যে পানি ধরা পড়ে।

বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) ফিলিং স্টেশনে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় স্টেশন মালিক এমদাদুল হক তার অপরাধ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করেন। ফিলিং স্টেশন মালিক তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন