শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

মাগুরার দু”টি আসনেই বিএনপি’র জয়

মাগুরা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার দু’টি আসনেই বিএনপি প্রার্থীদের বিজয়ের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের আভাস মিলেছে। অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, বেসরকারী ফলাফলে মাগুরা-১ ও মাগুরা-২ আসনেই উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা।

মাগুরা-১ আসনে মোট ১৫৬টি কেন্দ্রের মধ্যে ১৫৫ টি কেন্দ্রের চুড়ান্ত ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি প্রার্থী মো. মনোয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ০৩৬ ভোট। এ আসনে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।

অপরদিকে মাগুরা-২ আসনে ১৪৫টি কেন্দ্রের চুড়ান্ত ফলাফলে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুশতারশেদ বিল্লাহ (বাকের) পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ০১৮ ভোট। এ আসনেও উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।

দুটি আসনেই বিএনপির প্রার্থীদের এমন ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ভোটারদের উপস্থিতি, কেন্দ্রভিত্তিক ফলাফলের ধারা এবং ব্যবধান সব মিলিয়ে দলটির সাংগঠনিক শক্তি ও মাঠ পর্যায়ের সক্রিয়তার প্রতিফলন দেখা গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন