শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

চুকনগরে করোনায় দুই জনের মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলার চুকনগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চুকনগর এলাকার হার্ডওয়ার (দোকান) ব্যবসায়ী ও কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম আলী রেজার ভাই শেখ আলী মোস্তফা ভেঙ্গো (৭০) করোনাক্রান্ত হয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইন্তেকাল করেছেন।

এদিকে চুকনগর এলাকার দীর্ঘদিনের ধান ব্যবসায়ী ও উপজেলার বেতাগ্রাম নিবাসী মোশাররফ হোসেন সর্দার (৭৫) করোনাক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। তাদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমহিত করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন