শনিবার । ৯ই মে, ২০২৬ । ২৬শে বৈশাখ, ১৪৩৩

উন্নত চিকিৎসায় কাল ঢাকা যাচ্ছেন কেসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন কাল শনিবার। তিনি সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা থেকে রওনা দিবেন। সরাসরি তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হবেন।

আজ শুক্রবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতাল প্রধান ব্রিগেডিয়ার ডা. শামীম সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের হাসপাতালে ভর্তির যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। সিটি মেয়র সিএমএইচে ভর্তির সাথে সাথেই প্রয়োজনীয় চেকআপ করেই অপারেশনের সিদ্ধান্ত নিবেন বলে ব্রিগেডিয়ার ডা. শামীম জানান।

এদিকে তাঁর সুস্থ্যতার জন্য দলের নেতাকর্মীসহ নগরবাসির কাছে দোয়া চেয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। পরিপূর্ণ ভাবে সুস্থ হয়ে ফিরে এসে পূর্বের মত যাতে নগরবাসীর সেবা করতে পারেন সকলের কাছে সেই দোয়া কামনা করেছেন তিনি।

অপরদিকে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থ্তা ও দীর্ঘায়ু কামনায় শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী এবং দলীয় নির্বাচিত কাউন্সিলরদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। প্রেস রিলিজ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন