খুলনা চেম্বারের সভাপতিসহ নবনির্বাচিতদের আ’লীগের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিতে কাজি আমিনুল হক পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনাকে অর্থনৈতিক জোনে পরিণত করতে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সুযোগকে কাজে লাগাতে খুলনা চেম্বার অব কমার্স অগ্রণী ভূমিকা পালন করবে।

খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, বাণিজ্য এবং প্রবৃদ্ধি অর্জনেও খুলনা চেম্বার কার্যকর ভূমিকা রাখবে। নদীর নব্যতা, প্রাকৃতিক ও মানুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা, পর্যটকদের এ অঞ্চলে আনতে বর্তমান কমিটি আধুনিক ভূমিকা গ্রহণ করবে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান স্থাপন, সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পকে আরো আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা এবং লবণাক্ততাকে কাটিয়ে এক জমিতে ৩ ফসল ফলানোর মত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. সুজিত কুমার অধিকারী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন