বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

দিঘলিয়ায় আ’লীগ দুই নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীরহাট ইউপি নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডু ও ইউনিয়ন আ’লীগের সদস্য মোল্যা আঃ রউফকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় গাজীরহাট ইউনিয়নের মাঝিরগাতীতে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন আ’লীগের জাতীয় কমিটির সদস্য ও প্রাক্তন সংসদ সদস্য মোল্যা জালালউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, দিঘলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা কামরুজ্জামান বাচ্চু, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, গাজীর হাট ইউনিয়ন আ’লীগের সভাপতি মোল্যা আব্দুস সালাম, প্রাক্তন সভাপতি বাবু অরুণ কুমার বিশ্বাস, প্রাক্তন ছাত্রলীগনেতা মোঃ শামীম হোসেন, উপজেলা ছাত্রীগের সভাপতি মোঃ ফোরকান আহন্মেদ রনি, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, ৭ নং ওয়ার্ড আঃলীগের সভাপতি মোঃ আঃ মান্নান প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন