দাকোপে নিজ গাড়ী মেরামতের সময় এক ব্যক্তি নিহত

দাকোপ প্রতিনিধি

দাকোপের পোদ্দারগঞ্জ এলাকায় নিজের মাহেন্দ্র ট্রাক্টর মেরামতের সময় অ-সাবধানতায় রফিকুল দেওয়ান (৪৫) নামের একজনের মৃত্যূ হয়েছে।

এলাকাবাসি সূত্রে জানাযায় ২৫ মে মঙ্গল বার সকালে যশোর জেলার মনিরামপুর উপজেলার নওয়ালী গ্রামের মোঃ মজিদ দেওয়ানের পুত্র রফিকুল দেওয়ান (৪৫) একা একা নিজের মাহেন্দ্র ট্রাক্টর গাড়ীর কাজ করছিল। অ-সাবধানতায় গাড়ীর একটি লোহার রড আচমকা এসে মাথার ডানপাশে ছিটকে লাগে, এতেই রফিকুল মারাত্বক আহত হয়।

স্থানীয়রা রক্তক্ষরণ অবস্থায় উদ্ধার করে দাকোপ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন