ডুমুরিয়ায় কাজী অফিসের সিন্দুক ভেঙ্গে ১ লাখ টাকা চুরি

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় উপজেলার চুকনগরে একটি কাজী অফিসে চুরি সংগঠিত হয়েছে। খোয়া গেছে প্রায় ১লক্ষ টাকা। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় এ চুরি সংগঠিত হয়।

উপজেলা রোস্তমপুর গ্রামের মাওঃ মোহাম্মদ আলীর পুত্র, আটলিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা কাজী ও চুকনগর ডিগ্রী কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় অফিসের কাজ সেরে বাড়িতে চলে যাই। সকালে অফিসে ঢুকে দেখি অফিসের ভিতরে রাখা লোহার সিন্দুকের তালা ভেঙ্গে প্রায় ১লক্ষ টাকা চোরেরা নিয়ে গেছে। এছাড়া অফিসে রাখা আলমারী ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে প্রয়োজনীয় কিছু কাগজ পত্র নিয়ে গিয়েছে চোরেরা।

সোয়া নয় টায় এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ডুমুরিয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন