মঙ্গলবার । ১৭ই মার্চ, ২০২৬ । ৩রা চৈত্র, ১৪৩২

খুমেক ল্যাবে আরও ৬৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় আরও ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৬১ জনই খুলনার। শুক্রবার (৩১ জুলাই) খুমেক পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানিয়েছেন, খুমেকের আরটি-পিসিআর মেশিনে সোমবার মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ১৬৫টি।

এদের মধ্যে মোট ৬৯জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৬১ জন খুলনার। এছাড়াও বাগেরহাটের ২, যশোর ৪, পিরোজপুর ও নড়াইলের একজনের করে করোনা শনাক্ত হয়েছে।

 

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন