খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কর্মী মো. খালিদ হোসেন রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) দুপুরে নগরীর নতুন বাজার অ্যাপ্রোচ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ওই এলাকার বাসিন্দা শাহজাহানের ছেলে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তি একজন ব্লগার। তিনি শেখ মুজিবুর রহমানের ছবি ও ভাষণ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শহরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছিলেন। রবিবার তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেএমপি খুলনা সদর জোনের সহকারী কমিশনার শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তি যুবলীগের একজন সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে গোপনে মিছিলে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে।
খুলনা গেজেট/এএজে

