দাদিকে হত্যার অভিযোগে নাতির যাবজ্জীবন

নিজস্ব প্রতি‌বেদক

দাদিকে হত্যার অভিযোগে মো: খলিল মোড়ল ওরফে ইরফান (২১) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মো: কামরুল মোড়লের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১১ আগস্ট) খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী (উচ্চমান সহকারী) মো: মাজাহারুল ইসলাম।

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন