নগরীতে যুবককে গুলি ও কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

খুলনায় আরিফ শিকদার (২৪) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে খুলনার লবণচরা এলাকার রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আরিফ লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা আবুল কালাম সিকদারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইকোপার্কের পাশে বসে আরিফসহ আরও দুই যুবক গল্প করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা আরিফকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার বুকের ডান পাশে বিদ্ধ হয়। এরপর হামলাকারীরা তার ডান ও বাম পায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কারা এবং কী কারণে তার ওপর এ হামলা করেছে, তা স্থানীয় বাসিন্দাদের কেউ বলতে পারেনি। তার অবস্থা খুব আশঙ্কাজনক।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আরিফ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কে বা কারা তার ওপর হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন