খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটার তালিকা থেকে ৬৯৭ জনকে বাদ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার নতুন সদস্য হওয়া ৬৯৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৭০৫ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
এর আগে ১ জুলাই নির্বাচন উপলক্ষে ২ হাজার ৪০২ জনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন বোর্ড। ৩ জুলাই ভোটার তালিকার ৬৯৭ জনের বিষয়ে আপত্তি দেন কয়েকজন সদস্য। আপত্তির আবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত নতুন সদস্য হিসেবে সাধারণ শ্রেণিতে ৫৮১টি ও সহযোগী শ্রেণিতে ১১৬টিসহ মোট ৬৯৭ জনের নাম ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ বিধিবহির্ভূত।
খুলনা গেজেট/এনএম

