বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

খুলনায় সন্ত্রাসী পারভেজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নগরীর লবণচরা এলাকা থেকে সন্ত্রাসী শুটার পারভেজ ওরফে মো. পারভেজ গাজীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিনগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে লবণচরা থানার মোক্তার হোসেন রোডের ৭ নম্বর গলির নূর ইসলাম গাজী ওরফে নরু ইসলামের ছেলে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিনগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজ ওরফে মোঃ পারভেজ গাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার পারভেজ একাধিক মামলার আসামি।

পুলিশের একাধিক সূত্র জানায়, পারভেজ গত ২১ মে দুপুরে মোটরসাইকেলে এসে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজারের পার্শ্ববর্তী স্থানীয় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করে। এরপর সে ওই অফিসে থাকা যুবল নেতা এবং পুটিমারী বাজার কমিটির সভাপতি মাসুম বিল্লাহ ও জাহিদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এই গুলি মাসুমের বাঁ পায়ের ঊরু ও জাহিদের ডান হাতে বিদ্ধ হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন