খুলনায় একাধিক মামলার আসামি ও সন্ত্রাসী সজল আকনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। রবিবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে মহানগরের লবণচরা থানাধীন সুইচগেট সংলগ্ন ‘হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সজল লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার হারুন আকনের ছেলে।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ নানা অপরাধে চারটি মামলা বিচারাধীন রয়েছে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, সন্ত্রাসী সজল লবণচরা সুইচগেট সংলগ্ন ওসমান মালের হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

