বুধবার । ৩রা জুন, ২০২৬ । ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পাইকগাছার আছাবুর সরদারের ছেলে সাইদুর সরমান সাইদ (২৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ৭/৮ জন যাত্রী আহত হয়েছেন।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন