খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে দিদার সরদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন খাজা খালের রাস্তার পাশের রেললাইন-সংলগ্ন ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবক গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার আরাকান্দি এলাকার বাসিন্দা বিনু সরদারের ছেলে।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

