বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

রূপসায় মুক্তিপণের দাবিতে ব্যবসায়ী অপহরণ, আন্দোলনের মুখে মুক্তি

নিজস্ব প্রতিবেদক

পূর্ব রূপসা বাজারের শামীম নামে একজন কাঁচামাল ব্যবসায়ীকে অপহরণের পর আন্দোলনের মুখে ছেড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিন বটতলা মোড়ে পৌঁছালে তিন ব্যক্তি তাকে অপহরণ করে। তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে রাতভর আটকে রেখে শুক্রবার সকাল নয়টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে এ খবর পেয়ে বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা দোকানপাট ও রূপসাঘাট বন্ধ রেখে আন্দোলন করতে থাকে। আন্দোলনের এক পর্যায়ে শুক্রবার সকালে অপহরণকারীরা ব্যবসায়ী শামীমকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এ ব্যাপারে বাজার বণিক সমিতির সভাপতি সিরাজ মীর ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন বলেন, ব্যবসায়ী শামীম অপহরণের সাথে যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন