বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২
খুলনা বিভাগীয় কমিটির সভা

‘বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট চালু করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ৩য় কোয়ার্টারের ত্রৈমাসিক সভা বুধবার (১ এপ্রিল) বিভাগীয় কমিশনার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য কলঙ্ক। প্রান্তিক অঞ্চল থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। সাধারণত যেসকল বাল্যবিবাহ প্রাথমিকভাবে প্রতিরোধ করা হয় তার অনেকগুলোই পরবর্তীতে সম্পন্ন হয়ে যায়। তিনি বাল্য বিবাহের মুল কারণগুলো সভার সদস্যদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট চালু করতে হবে। তাহলে সরাসরি শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকবে ফলে বাল্যবিবাহ প্রতিরোধ ফলপ্রসূ হবে। সংশ্লিষ্টদের সে মোতাবেক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করেন।

সভায় জানানো হয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় খুলনা বিভাগের ১০টি জেলার বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে ৮৬টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়। উঠান বৈঠক করা হয় ৭৬৫টি। এছাড়া ১০ জেলার প্রতিটি ইউনিয়নে স্কুল প্রোগ্রাম করার পরিকল্পনা করা হয়।

সভায় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দীকাসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন