রবিবার । ২৯শে মার্চ, ২০২৬ । ১৫ই চৈত্র, ১৪৩২

বহু প্রতীক্ষিত খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক

অবশেষে আজ খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে ১৪ টি পদে চারটি প্যানেলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সহ-সভাপতি মোঃ মহসিন চৌধুরী ও মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মশিয়ুর রহমান নান্নু, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা, সদস্যবৃন্দ মোঃ আশিকুজ্জামান, নারায়ন কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাশ, শেখ সোহান ইসলাম, মোঃ শাহাজাহান ঠাকুর, শকিরা ফেরদৌস রিমি।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি মোসাঃ খুরশিদা সুলতানা, মুহঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শেখ জাকিরুল ইসলাম জাকির, যুগ্ম-সম্পাদক মোঃ মনিরুল ইসলাম পান্না, লাইব্রেরি সম্পাদক আবু ইউসুফ মোল্যা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলীনুর রহমান সরদার, সদস্যবৃন্দ মোঃ নাজমুল হক আকুঞ্জী, প্রভাত কুমার সরকার, মোঃ মুজাহিদুল ইসলাম, শেখ মোঃ হুসাইন কবির, রুবেল মিনা (আব্দুর রহমান), মোঃ লুৎফর রহামান, মোঃ শহীদুল ইসলাম।

সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী মনোনীত প্যানেলে প্রার্থীরা হলেন- সভাপতি বেগম আক্তার জাহান রুকু, সহ-সভাপতি এ এ এম মমিনুজ্জামান ও সাবিত্রী চক্রবর্তী, সাধারণ সম্পাদক নিহিত কামিত ঘোষ, যুগ্ম-সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য শর্মিষ্ঠা রানী কুন্ডু।

সম্মিলিত পরিষদ মনোনীত সভাপতি মোঃ বাচ্চু মিয়া, সহ-সভাপতি ইলিয়াস খান ও সমর চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ সফিউল আলম সুজন, যুগ্ম-সম্পাদক সরদার আবুল হাসেম, লাইব্রেরি সম্পাদক খাদিজা আক্তার টুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রজেশ রায়, সদস্যবৃন্দ আয়শা খাতুন, মোঃ আব্দুল হানিফ, শেখ ইকবাল মোর্শেদ, কিশোর কুমার বৈরাগী, সুশীল কুমার গোলদার, সুরঞ্জন মন্ডল, মোঃ শাহাবুদ্দিন হোসেন।

এবারের নির্বাচনে এক হাজার ২০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন