অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মিথিলা জামান নিভার দ্বিতীয় উপন্যাস ‘মাতাল প্রেমসন্ধি’। খুলনা বিশ্ববিদ্যালয়ের গডুত ডিসিপ্লিনের ১৮ ব্যাচের এই সাবেক শিক্ষার্থীর নতুন এই গ্রন্থটি ঘিরে পাঠকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। মেলায় নবকথন প্রকাশনের ২৩৮, ২৩৯ ও ২৪০ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এর আগে ২০২৫ সালের বইমেলায় ছায়া প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল নিভার প্রথম বই ‘বালিকা বসন্তের ন্যায়’।
বইটি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিথিলা জামান নিভা বলেন, ‘আলহামদুলিল্লাহ, পাঠকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। বই নিয়ে অভিজ্ঞতা সবসময়ই দারুণ। ব্যক্তিগত ব্যস্ততায় দুর্ভাগ্যবশত এবার বইমেলায় সশরীরে উপস্থিত হতে পারিনি, তবে আমার প্রতিনিধি হিসেবে মেলায় বই উপস্থিত আছে। যা আমাকে অনেক সম্মান আর অগডুত মানুষের ভালোবাসা এনে দিয়েছে। আমি সবার কাছে দোয়া প্রার্থী।’
‘মাতাল প্রেমসন্ধি’ মূলত রোমান্টিক বই হলেও এতে রয়েছে প্রথাগত ধারার বাইরের গল্প। মধ্যবিত্ত পরিবারের টানাপড়েন এবং মানুষের মধ্যকার জটিল ও গভীর সম্পর্কের রসায়ন এখানে নিপুণভাবে ফুটে উঠেছে। রম্য, পারিবারিক বন্ধন, বিষাদ আর ভালোবাসার এক অনন্য মিশ্রণ এই উপন্যাসটি।’ প্রথম বইয়ের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় বইটিও পাঠকদের মন জয় করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
খুলনা গেজেট/এনএম

