রবিবার । ১৫ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

পাইকগাছায় পুকুর থেকে মহিলার গলাকাটা মরদেহ উদ্ধার

কপিলমুনি প্রতিনিধি

পাইকগাছায় পুকুর থেকে ভারতি মন্ডল (৫৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে প্রস্তুতি নিচ্ছিল।

জানা যায়, উপজেলার পুতলাখালী গ্রামের প্রভাষ মন্ডলের স্ত্রী ও এসআই চিন্ময় মন্ডলের মা ভারতি মন্ডলের বাড়িতে শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে তাকে জিম্মি করে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে। একপর্যায়ে ভারতি মন্ডলকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এ ব্যাপারে লতা ইউপির পুতলাখালী ২নং ওয়ার্ডের ইউপির সদস্য স্বপন কুমার মন্ডল জানান, রবিবার সকালে নিহত ভারতি মন্ডলের ভাই শংকরদানা গ্রামের সুকুমার মন্ডল পুকুর খনন কাজে তাদের বাড়িতে এসে ঘরের বারান্দায় গ্রীল খোলা দেখে বোন ভারতিকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু তার কোন সাড়া না পাওয়ায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের ভিতর তার লাশ ভাসতে দেখে চিৎকার দেয়। তার আত্মচিৎকারে পাশের বাড়ির লোকজন হাজির হয়ে তাৎক্ষণিক পুলিশকে খবর দেয় তারা। পুলিশ এসে পুকুর থেকে তার লাশ উদ্ধার করলে তার গলা কাটা অবস্থায় দেখা যায়।

এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, পুকুরে লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে। পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন