রবিবার । ১৫ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

খুলনায় হোটেল কক্ষে ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় জীবন কুন্ডু (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাত পৌনে ৮টার দিকে খুলনা থানাধীন সোসাইটি হোটেলের চতুর্থ তলার ২০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তি নগরীর লবনচরা থানাধীন রিয়া বাজার এলাকার বাসিন্দা রবিন কুন্ডুর ছেলে। তার খুলনার আক্তার চেম্বারে টেইলার্সের ব্যবসা আছে। মাঝে মধ্যে তিনি বাড়ি এবং হোটেলে থাকতেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো: কবির হোসেন জানান, মরদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন