শনিবার । ১৪ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

আমাকে তোর সাথে নিয়ে যা-নিহত নাঈম শেখের বোন

নিজস্ব প্রতিবেদক

‘আমাকে তোর সাথে নিয়ে যা ভাই। আমি তোকে ছাড়া থাকতে পারবনা’। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে এমন প্রলাপ করতে দেখা যায় নিহত নাঈম শেখের বোন ময়নাকে। তাকে শান্তানা দিতে গিয়ে অনেকের চোখের কোনা ভিজে যায়।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নৌবাহিনীর গাড়ির সাথে বর-কনে বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে মাইক্রোবাসের চালক নাঈম শেখ নিহত হয়। ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে সন্ধ্যার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বড় বোন ময়না বেগম। ছোট ভাইয়ের মরদেহ জড়িয়ে ধরে চিৎকার করতে কাঁদতে থাকেন তিনি। তার কান্নার শব্দে আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। উপস্থিত জনতা তার কান্নার সাথে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে।

এদিকে চালক নাঈম শেখের এক বন্ধু এ প্রতিবেদককে বলেন, আমি ঢাকায় ছিলাম। যখন গাড়ি ফলতিতা ক্রস করে তখন হঠাৎ করে আমার কাছে ফোন আসে নাঈম এ্যাক্সিডেন্ট করছে। পরবর্তীতে আমাদের সমবায় সমিতির গ্রুপে তথ্য দেওয়া হয়েছে নৌবাহিনীর বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। খবর শুনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসি। হাসপাতালে এসে জানলাম সে মারা গেছে। মোংলার রাজ্জাক কাকার পরিবারের সকলের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে কয়রায় তার এক ছেলের বিয়ে হয়েছে। ওই বিয়ের গাড়ি চালিয়ে নাঈম শেখ কয়রা গিয়েছিল। বিয়ের কার্যক্রম শেষে মোংলায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন