বীর মুক্তিযোদ্ধা তপন কুমার বিশ্বাস। ১৯৭১ সালে বিএল কলেজে লেখাপড়া করতেন। আট ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ৭১’ এর মার্চে অসহযোগ আন্দোলন শুরু হয়। শেখ কামরুজ্জামান টুকুর নির্দেশে তিনি ও তার বন্ধু যতীশ, বিনয় ও হামিদ মিলে হাত বোমা বানিয়ে মীর্জা খয়বার হোসেনের কাছে পৌঁছে দিতেন। যা ২৬ ও ২৭ মার্চ বয়রা প্রতিরোধ যুদ্ধে ব্যবহৃত হয়।
পরবর্তীতে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে তারা ভারতে যান। সেখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে অনেক আশ্বস্ত করেন। পরবর্তীতে বশিরহাট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
৪ এপ্রিল গল্লামারী যুদ্ধে অংশ নেয়। তিনি হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে অস্ত্র প্রশিক্ষণ নেন। পরবর্তীতে তিনি টিমসহ বারোআড়িয়া রাজাকার ক্যাম্প আক্রমণ করেন। তখন সহযোদ্ধা আজিজের বুকে গুলি লাগে। পরে তার বন্ধু জ্যোতিষও শহীদ হন। এরপর কপিলমুনি ও ১৪ ডিসেম্বর রেডিও সেন্টার দখলের যুদ্ধে অংশগ্রহণ করেন।
১৭ ডিসেম্বর বিজয়ের পতাকা উড়ান। এভাবেই স্বাধীনতার নতুন সূর্য উদিত হল। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
খুলনা গেজেট/এএজে

