খুলনার নিরালা জাহিদুর রহমান ক্রস রোডে আ: আজিজ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নিহতের বাবা খলিল শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
খুলনা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, হত্যাকাণ্ডের তিন দিন পর নিহতের বাবা খলিল শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে তিনি ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জন ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, ঘটনার দিন সন্ধ্যায় আজিজকে হালিম নামে এক যুবক ডেকে নিরালা জাহিদুর রহমান ক্রস রোডে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে জানতে পারে ছেলে আজিজ আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২ মার্চ রাতে আ: আজিজ নিরাল জাহিদুর রহমান ক্রস রোডে অবস্থান করছিল। এ সময় দু’টি মোটরসাইকেল যোগে আসা ৫ জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।
খুলনা গেজেট/এএজে

