বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

খালিশপুর থানা মহিলা আ.লীগ সভাপতি শিখা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন রহমান শিখাকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খালিশপুর এলাকা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ডিবির ইন্সপেক্টর তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত সরকার আমলে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বকুলের বাড়ি ভাঙচুরের ঘটনায় শিখার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন