শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

পরিবারিক কলহ : চিকিৎসাধীন গৃহবধূর মৃত্যু

দিঘলিয়া প্রতিনিধি

পরিবারিক কলহের জের ধরে দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের গফফার এর স্ত্রী ময়না বেগম ( ৪৪) নামে এক গৃহবধূ আজ ২৮ নভেম্বর শনিবার চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাপাতালে মারা যায়।

দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসানউদ্দিন চৌধুরী জানায়, গত ২১ নভেম্বর পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের হামলায় ময়না বেগম আহত হলে তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৬ নভেম্বর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন