বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৪ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫২৫ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সূত্রে জানিয়েছে, আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ এলাকার মোঃ কবির হাওলাদারের ছেলে মোঃ শাহিন আলম (২৩), নগরীর খালিশপুর এলাকার মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ সোহেল রানা (২৬), একই এলাকার মৃত: নূর ইসলামের ছেলে মোঃ নূর আলম (২৫) এবং নগরীর মশিয়ালী পূর্বপাড়া এলাকার মোঃ আজিজুল খাঁর ছেলে মোঃ মফিজুর রহমান (২৮)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন