শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দাকোপের জামায়াত আমীর নিহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদ। শুক্রবার (১৮ জুলাই) রাত তিনটার সময় ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরের পিছনে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আনিসুর রহমান ও মো. কামাল হোসেন নামের আরও দু’জন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আনিসুর রহমানের অবস্থা আশংকাজনক।

খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম জানান, শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে বাসে রওনা দেন। রাত ৩টার দিকে ভাঙ্গায় গাড়িবহর যাত্রী বিরতিতে ছিল। মাওলানা আবু সাঈদ বাস থেকে নেমে দাড়িয়েছিলেন। পেছন থেকে আরেকটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মাওলানা আবু সাঈদ মারা যান। আরও দুই জন আহত হন।

নিহত আবু সাঈদ চালনা বিল্লালিয়া মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখেছেন। জানাযা ও দাফনের সময় পরে জানানো হবে।

 

খুলনা গেজেট/ এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন